কবিতা মা কালীর কবিতা
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, প্রেম
Review This Poem

কালী নামের নদীতে আমি
শেষ খেয়া দেবো পাড়ি
শেষে উঠবো যাঁর পদেতে
তিনি মায়ের পতি।

ঘরে র’বে মায়ের প্রতিমাখানি
আমি ছেড়ে যাবো চলি
দেখবে মা আকাশ থেকে
আসছে ছেলে কোলে দোল খেতে।

মায়ের গালে চুমু দেবো
বাবার সাপের সাথে খেলা করবো
মা বুকে পিঠে হাত বুলিয়ে দেবে
আকাশের চাঁদকে ছুঁয়ে দেখবো।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০/১১/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted