কবিতা ভোরের স্বপ্ন সত্যি হয়
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, জীবনমুখী
Review This Poem

আমি একদিন স্বর্গে গিয়েছিলাম!
যাওয়ার আগে আশা করেছিলাম যে,
ওখানে গিয়ে হয়তো
সাক্ষাৎ ঈশ্বরকে দেখতে পাবো,
বা ছোটোবেলা থেকে মানুষের মুখে মুখে আর নানান বই পড়ে-
স্বর্গ সম্বন্ধে যা যা শুনেছি জেনেছি তা দেখতে পাবো!
কিন্তু গিয়ে যা দেখেছিলাম তা আপনারাও বিশ্বাস করবেন না।
দেখেছিলাম- স্বর্গ মানে একটা পৃথিবী!
আবার এ পৃথিবী অন্য কোনো পৃথিবী নয়,
সৌরজগতে ক’টা পৃথিবী আছে?

এই দেখুন, এত কথার মাঝে বলাই হয়নি আসল কথাটা-
আমি ভোরের স্বপ্নে স্বর্গে গিয়েছিলাম।
লোকে বলে নাকি ভোরের স্বপ্ন মিথ্যা হয় না।
তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/০৭/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted