Review This Poem

পাহাড়, আমার ভালোবাসার পাহাড়
তোমার রূপে আমি মুগ্ধ বারংবার।
দেবতার রূপে মানুষ যেমন মুগ্ধ হয়ে যায়
ঠিক তেমনই তোমার রূপে
আমি যেন দিশেহারা হয়ে যাই —-
তোমার কাছে যাবার ইচ্ছে জেগে ওঠে মনে।
তুমিই যেন সাক্ষাৎ দেবতা!
তুমি দেবতা না হলে
তোমার কাছে যাওয়ার জন্য
এত প্রাণ আকুল হয় কেন?
মানুষ যেমন মন্দিরে যেতে ভালোবাসে
হে পাহাড়, তুমি আমার কাছে দেবতা —-
আমি তোমার কাছে যেতে ভালোবাসি।
আমার ধন-দৌলতের প্রতি কোন লিপ্সা নেই
আমার যত টান যত আবেগ —-
সব তোমাকে ঘিরে।
তুমিই আমার শিব
তুমিই আমার কালী
তুমিই আমার কৃষ্ণ
তুমিই আমার রাধা
তুমিই আমার সাক্ষাৎ দেবতা
তোমায় জানাই প্রণাম।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৮/২/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments