কবিতা ক্ষমাপ্রার্থী
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রকৃতি
Review This Poem

আজ এ দিনান্তের শেষ লগনে
দুইহাত করো জোরে
গগনের পানে ফিরে উদাত্ত কণ্ঠে বলো-
হে প্রভু ক্ষমা করো ক্ষমা করো।
আজিকার মত মোর যত পাপতাপ সব ধুইয়ে দাও
তোমার আশিষ ধারায়।
আরও বলো-
কাল হতে যেন পালতে পারি সঠিক ধর্ম-কর্ম।
বিদায়ের আগে এই আশীর্বাদটুকু করে যাও প্রভু তব
দুই করুণা ভরা হস্ত তুলে।

——- অর্ঘ্যদীপ চক্রবর্তী
বারুইপুর,১৬ই এপ্রিল ২০২৩,শনিবার (বিকাল)

guest
0 Comments
Newest
Oldest Most Voted