আমি লিখে দেব তোমার নাম আকাশের গায়।
আমি শুনিয়ে দেব বিশ্ববাসীকে কত ভালোবাসি তোমায়।
আমি চাঁদের সব রূপ ঢেলে দেব তোমার গায়।
আমি বজ্রমণির হার পরিয়ে দেব তোমার গলায়।
আমি আকাশের সব নীল নিয়ে নীল শাড়ি বানিয়ে দেব তোমায়।
আমি চাঁপা ফুলের নূপুর বানিয়ে পরিয়ে দেব তোমার পায়।
আমি আমার বাকি যত আয়ু আছে দিয়ে দেব তোমায়।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/৫/২০২৪