| কবিতা | আমি যদি |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | আশা, প্রকৃতি, প্রেম |
আমি যদি মাটি হতাম
তাহলে পৃথিবীতে থাকতাম।
আমি যদি পৃথিবী হতাম
তাহলে সৌরমন্ডলে থাকতাম।
আমি যদি সৌরমন্ডলে থাকতাম
তাহলে আকাশে থাকতাম।
আমি যদি আকাশ হতাম
তাহলে ভগবানের পায়ে থাকতাম।
আমি যদি ভগবান হতাম
তাহলে সবকিছুতে থাকতাম।
আমি যদি সবকিছুতে থাকতাম
তাহলে সব জায়গায় থাকতাম।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১০/১২/২০২৩