কবিতা শিল্পীর জীবন-বেঁচে থাকা
কবি অলোক নন্দন
5/5 - (1 vote)

জীবনকে ছুতে যেয়ে,
আমি ছুটেছি বহুবার।

কখনো জীবন
আঙুলের ডগা দিয়ে ফসকে গেছে।
আবার কখনো? ছুতে চেয়ে
ছুটেছি, ছুটেছি, ছুটেছি
নেশায়।

অথচ জীবন!
যেন অধরা-আলোর ন্যায়।

তাই, যতটুকুই না বাঁচি
জাগতিক বাস্তবতায়।

তারো বেশি বাঁচি অন্তরস্থ-মাদকতায়।

কি জানি মোহ,
মরে গেলে পরেই বলতে পারি,
-ও হ্যা! আমি বেঁচে ছিলাম।

তাই জীবনের স্বাদ পেতে গিয়ে
এমন হেয়ালী মৃত্যু ভালো।

কিন্তু এমন মরতে শিখলাম কই?
শিল্পী যেমন বহুবার মরেছে,
তার শিল্পকে জীবন দিতে গিয়ে,
মরতে পারার চেয়ে মহান
আর কি আছে এ জগতে?
দেখুন, মহান যারা, তারা মরেই আছে,
কিছু না কিছুর তরে।

– মরতে পারার নামই জীবন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted