| কবিতা | পুজিবাদী প্রেম |
| কবি | অলোক নন্দন |
| সময় | ০৮ আগস্ট, ২০২০ |
| লিখার স্থান | সিলেট |
বুকের ভিতর বোবা ব্যাথা
মুহুর্তরা কান্না করে।
আড়াল হৃদয়- বহির্ধাধা
একলা ভীষণ হাতড়ে মরে।
অন্যকারো পৃথিবীতে
জীবন খুঁজে বাঁচার মানে?
তুমি খোঁজ প্রেমে আমায়
আমিও পাইনে তোমায় খোঁজে।
জায়গা নেই আর প্রিয়তমা।
পৃথিবীটা মুতে-ভিজে।
পুজিবাদী প্রেম।।
কেমন লাগে?
প্রশ্নটুকু করো, নিজে।
কারা যেন বেঁচে দিলো
যা ছিল তোমার-আমার, নিজের।
কারা যেন কিনে নিলো
প্রেমের-চিঠি লিখার খিঁদে।
“টাকার চেয়ে নয় পবিত্র প্রেম”
-পৃথিবীটা মুতে-ভিজে।