| কবিতা | তাপ-বিদ্যুৎ |
| কবি | অলোক নন্দন |
| সময় | 31 October |
| উৎসর্গ | Ashuganj Tap-Bidyut Kendro |
| লিখার স্থান | Ashuganj |
নির্লিপ্ত অস্তিত্ব, স্বভাব জীবন থেকে
দূর৷
আমি চিরকাল চেহারা, সংরক্ষিত অসুখ।
আমাদের মুখ থেকে থেকে সরে যায়
সব প্রতিবিম্ব।
যন্ত্রবলের যন্ত্রণায় জীবন সাপ হয়ে
খুঁজে বেড়ায় টাকায় কেনা-মাংস
বা কিছু ইন্দ্রিয় ফাঁদের
যৌনসুখ।
পরিতৃপ্তি হয়ে অস্তিত্বের চোখে ধুলা দেয়।
প্রতারণা সুন্দর প্রলোভনের সুখ।
কোথাও জায়গা নেই।
যে কান্না লুকাবে মুখ৷
কোথাও জায়গা নেই।
যে আকাশ হবে ঢাকা বুক।
আমার তৈরী ঈশ্বর
আজ আমায় করে রাখে পোক।