| কবিতা | উড়ানন্দ |
| কবি | অলোক নন্দন |
| সময় | 22 May, 2020 |
একটা ছোট্ট পাখিও তার নিজের মতো করে উড়ে বেড়ায়। তারচেয়ে বড় পাখি আছে,আছে আরো বাতাস মাখার মতো ডানা,আরো আনন্দ! আরো স্বাদ! কিন্তু এইভেবে সে কষ্ট পায়? না, সে উড়ে চলে নিজের মতো।
কিছু মানুষ তার গোটা জীবনটাই কাটিয়ে দেয়, একবারও আকাশের দিকে না চেয়ে, কি অদ্ভুত তাই না? এই অসীমের নীচে সেও যে একজন! তার অস্তিত্ব, তার সত্ত্বা, নিজেকে আবিষ্কারের কোনো উপলব্ধি ছাড়া একটা মানুষ তার গোটা জীবনটাই কাটিয়ে দিতে পারে?
উপরে তাকালে নিজেকে কেমন লাগে? সেটাও তো জানার বিষয়, তাই না? হায় অন্ধ-জীবন!
প্রতিদিন পাঁচ মিনিটি আকাশের দিকে তাকিয়ে থাকা অভ্যাস করা উচিত।