| কবিতা | আধুনিক-ফাঁদ |
| কবি | অলোক নন্দন |
| সময় | ১১ অক্টোবর, ২০২০ |
| লিখার স্থান | সিলেট |
| সম্পৃক্ততা | আজকালকার চিন্তা বা বোধের যে ভাসাভাব যে টাকানুপাতে আধুনিক হচ্ছে না |
অজস্র ঘুম লেগে থাকে
সামাজিক দুই চোখে।
তোমার সব কল্পনা
-মৃত মানুষ আঁকে।
আমার সব শুন্যতা উড়ে
যাওয়ার আশায়।
তোমার দামী ভুষিদানায়
খাঁচাতেই সুখ পায়৷
দুই দেয়ালী পর্দা ঢেকে
ভালোবাসার ভাষায়।
বিক্রি হওয়া পণ্য জীবন
আজো ঘুড়ি কিনতে চায়৷