| কবিতা | অবান্তর নামকরণ |
| কবি | অলোক নন্দন |
| সময় | 16 October, 2020 |
ঘন অন্ধকারে
ফোটে জীবন
তরঙ্গে তরঙ্গে
রঙ লীন
জীবন।।
প্রশ্ন করো না
এ কেমন
আন্দোলন।
শুধু জেনে রেখো
ভোরের পাখি
যে সুরে গায়,
তাতে স্বরলিপি লাগে না।
তাই উত্তর নিষ্প্রয়োজন।
কিছু প্রশ্নের,
অবান্তর নামকরণ।।