কবিতা রাস্তার কবি
কবি আল ফাহাদ
সময় ১লা অক্টোবর, ২০২১ রাত্রি।
উৎসর্গ রাকিবুল হায়দার
লিখার স্থান মিরপুর, ঢাকা।
5/5 - (1 vote)

ছবিতে যে রাস্তার দৃশ্য দেখতে পাচ্ছেন,
এ রাস্তাটাই আমার উন্মাদনার একান্ত সহোচর।
অনুভুতির বহিঃপ্রকাশ কিংবা আবেগের রোমন্থনে
এই সড়কটা আমায় যতোটা আপন করে ভালোবেসেছে,
ততটা কেউ বাসেনি।

আমার প্রথম করা অখাদ্য গান কিংবা কবিতাগুলো
যখন কেউ শুনতো না। আমার আনাড়ী গীটারের টুং টাং
আওয়াজে যখন লোকে নিজ কানে আঙ্গুল চেপে ধরতো।
আমার রোমাঞ্চিত অভিব্যাক্তি যখন সবাই এড়িয়ে যেত
তখন একটা মেট্রো স্টেশনকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া
এই নিরিবিলি রাস্তাটাই আমাকে সবচেয়ে বেশি আপন করে নিতো।

ঠোঁটে গোল্ডফ্ল্যাক আর হাতে বিড়ার একটি চিলড বিয়ার নিয়ে
বসে বসে যত অদ্ভুত সব স্বপ্ন দেখেছি,
যতোটা স্বাধীনতা নিয়ে আগামীর দিন দেখেছি,
যতোটা আকাঙ্খা নিয়ে কামনা করেছি,
এত বেশী বেয়াড়াপনা হজম করতে কাউকে দেখিনি।
কোন মানুষ, পাহাড়, নদী সমুদ্র এমনকি কোন চৌরাস্তাও না।

🔴 রাস্তায় দাড়িয়ে প্রেমিকার বাবাকে গালাগাল দেয়া যায়,
🔴 স্কুলের কড়া টিচারকে বকা দেয়া যায়,
🔴 টিউশনের স্যারের টাকা মেরে দিয়ে ঢুলুঢুলু হওয়া যায়,
🔴 পুলিশে ধরলে কাট মেরে পালিয়ে আসা যায়,
🔴 দমকলের গেটে পেচ্ছাব করে আগুন নেভানোর ট্রেনিং দেয়া যায়,
🔴 নাইটগার্ডদের ঢিল মেরে গালাগাল শোনা যায়,
🔴 হলুদ ট্যাক্সীর ড্রাইভারের সাথে খৈনী খাওয়া যায়,
🔴 বিক্রি না হওয়া মেয়েটার সাথে চুমু খাওয়া যায়,
🔴 মদের দোকানের মিনি কাউন্টারের গ্লাস ভেঙ্গে দেয়া যায়,
🔴 নাইট ক্লাব থেকে নেচে বাড়ির দিকে ফেরা মেয়েগুলোর দিকে অসভ্যর মতো তাকানো যায় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি….

আমাকে কে শিখিয়েছে?
কে দিয়েছে এতোটা দুঃসাহস?
কে করেছে বারংবার ক্ষমা?
আবার কে টেনে নিয়েছে নিজের বুকে আকাশের মতো উজার করে?
এই রাস্তা …

আমাকে নষ্ট করার কারিগর,
কিংবা তথা প্রথিতদশা ক্ষেপাটে কবি গড়ার কারিগর এই রাস্তা
কেউ বিশ্বাস করুক কিংবা না করুক
আমি রাস্তায় বেড়ে উঠা কবি।

আমি একটা রাস্তার কবি।
একটা মেট্রোকে পাশ কাটিয়ে যাওয়া
সহজ সরল একটা রাস্তার একান্ত অনুগত কবি

guest
0 Comments
Newest
Oldest Most Voted