কবিতা মনুষ্যত্ব ব্যাতিরেকে
কবি আল ফাহাদ
সময় ১৩ জানুয়ারী, ২০২১
উৎসর্গ শোয়েব মাহমুদ
লিখার স্থান মিরপুর, ঢাকা।

একদিন এই শহরকে দেখে নেবো খুব।
যেদিন আমরা চোখ তুললেও শহর থাকবে অবনত।
আমরা শব্দ করলেও এ শহর থাকবে নিরব নিভৃীত।

একদিন বুঝে নিবো সব হিসাব,
সব অংকের গোলমেলে সূত্র
যেখানে অনাহারীর চাপা আর্তনাদ,
অর্ধাহারীর চিৎকারে ঢাকা পড়ে ছিলো।

একদিন! হরন করবো সব ত্রাসে ক্ষোভে বিষ্ময়ে,
একদিন! মৃত্যু দন্ডের আদেশ করবো,
নির্লিপ্ত নির্দয় হৃদয় আর অনুশোচনাহীন মস্তিষ্কে।

পৃথিবীকে খেলতে নামিয়ে
আমি যখন নিরব নিঃশব্দে তামাশা দেখবো,
একান্ত একা কোন জনলয়ে।
সেদিন... সব ক্ষমা করবো।

কেবল নিজের ছায়া,
এবং ছায়ায় বেঁচে উঠা মনুষ্যত্ব ব্যাতিরেকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments