কবিতা পৃথিবীতে
কবি আল ফাহাদ
সময় ১৭ আগষ্ট, ২০২১ রাত্র।
উৎসর্গ সাফকাত দিপ্ত
লিখার স্থান মিরপুর, ঢাকা।
Review This Poem

পৃথিবীতে…
বেঁচে থাকা মানে কিছু নিঃশ্বাসের লেনদেন
বেঁচে থাকা মানে প্রতীক্ষিত চোখের পলক
বেঁচে থাকা মানে পদচিহ্নের অলীক ছড়াছড়ি
বেঁচে থাকা মানে প্রিয় হাত শক্ত করে ধরে থাকা
বেঁচে থাকা মানে কিছু বাক্য বারং বার শোনা
বেঁচে থাকা মানে খুব চেনা ঘ্রানের একাগ্র ঘনিষ্টতা
বেঁচে থাকা মানে পুরনো স্বাদে বারবার হারিয়ে যাওয়া

একটু বলবে আমায়?
কবে কাঁধ মিলেছিলো কাঁধে শেষবার
কবে আঙ্গুল ছুঁয়েছিল তালু শেষবার
কবে উষ্ঠ মিলেছিলো অধরে শেষবার
কবে গ্রীবায় ছুঁয়ে গিয়েছিল ঠোঁট শেষবার
কবে রেশমী চুলে নাক ডুবেছিলো শেষবার
কবে ধরেছিলে পৃষ্ঠের কাছাকাছি শেষবার
কবে বুড়ো আঙ্গুল উঠে এসেছিলো শেষবার
কবে ত্বকের আদ্রতা শুষেছিলে শেষবার

ছেলেটা কেবল সময়জ্ঞানহীন এক ব্যস্ত প্রেমিক
পৃথিবীটা প্রেমের বলতে বলতে যে ছেলেটা
ক্যাম্পাস মাতিয়ে রাখতো অবলীলায়
তার পৃথিবীটা প্রেমশূন্য এক অন্ধকারে ডুবে
আজও বেঁচে থাকার প্রবল আকুতি নিয়ে
চিৎকার করে যাচ্ছে দিনের পর দিন

ছেলেটা এখনো বলে…
পৃথিবীটা প্রেমের; কিংবা প্রেমটা পৃথিবীর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted