কবিতা অসভ্য রাজধানী
কবি আল ফাহাদ
সময় ২৮ আগষ্ট, ২০২১ রাত্র।
উৎসর্গ সাফকাত দিপ্ত
লিখার স্থান মিরপুর, ঢাকা।

আমার সহরটা দেখও
দেখও আমার দ্বীর্ঘশ্বাস...

চকচকে বাতিদের আলোক সজ্জা রাতে
একফোঁটা ঘুমে কামে নিরব তন্দ্রা পেতে
মুঠো মুঠো ঔষধ চুপ করে গিলে খাই
প্রেম নাই তাড়া নাই চালানোর ঘোড়া নাই
রাত করে জেগে জেগে ফিনিক্স খুঁজি
আমি দিন ভর ঘুরে ফিরে পি-টেক্স বুঝি

আমি শব্দ শুনি ডানে কিছু নাই কিছু নাই
আমি স্তব্ধ তোমার স্তনে ডুবি নাই ডুবি নাই
আমি মোচড়ে আচড়ে যবে গতিতে দাড়াই
আমি টুপ করে ফিরে গিয়ে তোমাকে হারাই

তুমি ব্যস্ত ক্লান্ত অফিস আর প্ল্যান তো
বস বলে যা তুমি সেই সবে ফ্যান তো
ধুম ধাম ট্যুরে যাও মিটিং আর ওয়েবনার
পর্ণ এ্যাপে খুঁজে পাই তোমাদের সেমিনার

আমি বাঁশি খাই না বাঁশপাতা পাই না
মাঝে মাঝে তালগোলে পপিফুল নেই না
দুই নাক বন্ধ চোখ দু'টো অন্ধ
তোমার দেহতে পাই মাদকের গন্ধ

কোন মানে নাই সব নেশায় মাদক লাগে
কিছু কিছু নেশা হতে ছোট স্বভাব লাগে
এ দেশের কয়জন বুঁদ হয় নেশাতে
কিছু দেখি শখ আর বাকি সব পেশাতে

তুমি এ যুগের সিমরান অথবা সে শবনম
পুরোটা পৃথিবী দেখো তোমাতেই গম গম
কাড়িকাড়ি টাকা আর দামীদামী গাড়ি সব
ভুরিভুরি প্রেমিক আর খানদানী কলরব

ঠিক রাত তিনটায় ফোনেতে এলার্ম বাজে
কখনো ঘুমিয়ে পাশে খালি থাকে মাঝেমাঝে
আমি চুপ চাপ হয়ে মোস্তাকিমের চাপ
নান্নার বিরিয়ানি অথবা খাসী কাবাব
শুয়ে থাকি নামী দামি হোটেলের বিছানায়
তুমি থাকো সেমিনারে কখনো বা দরজায়

ধুপধাপ আওয়াজে ফ্লোর কাঁপে ডোর কাঁপে
আমি গুনি টাকা আর স্লট মাপি খাপে খাপে
তোমার এই দ্বন্দ্বের ভন্ড দুদণ্ড
হিসাব করে তার ভুগি কারাদণ্ড

রুদ্র যা বলে গেছে মাথায় আছে সব কিছু
জয় গোস্বামী দেখও কার প্রেমিকার পিছু
জীবন পায়নি কভু বনলতা জীবনে
আবুল ব্যাটায় বলে কবুল ঝাঁউবনে

পদ্মায় বজরায় রবি দেখও কর খায়
এদিকে বিদ্রোহী মেপেঝেঁপে পোর খায়
আব্দুল আলীম আর জসিমউদদীন
চন্ডির পুঁথি পাঠে কাটে কত রাতদিন

কতশত শয়তান এদিকে বর্শাছুঁড়ে
মোক্ষ বল্লম তলোয়ার তেড়েফুঁড়ে
আমি বলি জীবনটা সাদামাটা রেললাইন
তারা বলে শিডিউল ব্রেক আর ফ্লোপাইন
বগি বগি সিরিয়ালে কাস্টম কর্ণার
দুই পেগ মদ গিলে তিন পেগ অর্ডার

চুপ কোন কথা নয় মুঠি ধরে চাপ হবে
আজ যদি না বলে আজ ওর বাপ হবে
গুষ্টির পিন্ডি আজকে চটকে দেবো
ঘুষির গুঁতায় তার ঘাড়টা মটকে দেবো

আছে কোন বীর আজ আমায় ঠেকায়
দুই ভাগ করে দিবো কুপিয়ে মাথায়
এক হাতে টেনে ধরে নাড়িভুড়ি ছিঁড়েখুঁড়ে
সাড়ে তিন হাত যাস্ট নো ওয়ে ফ্ল্যাস পাস্ট

ঘুমে ঔষুধে দেখি চোখ দুটো নেমে আসে
এভাবেই রাত দিন চলে যায় হেসে হেসে
আমার সহরটা দেখও
দেখও আমার দীর্ঘশ্বাস

কোন সুন্দর সকালে শুনবে দেখও
ছেলেটা ঝুলছে... গলে নিয়ে ফাঁস।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments