| কবিতা | বৃষ্টি,তুমি কাব্য |
| কবি | আল মাসুদ |
| সময় | ১০ সেপ্টেম্বর , ২০১৯ রাত ১০ টা |
| লিখার স্থান | সাতক্ষীরা,কালিগঞ্জ |
| সম্পৃক্ততা | বৃষ্টি |
আমি বৃষ্টিকে বলি,
তুমি বিধাতার সুন্দরতম সৃষ্টি,
তুমি কাব্য।
তোমার এই টিপটাপ ছন্দ, আর
কদমের বৃন্ত ভেজানো প্রত্যেকটি ফোঁটা,
একেকটি শব্দ, একেকটি পঙক্তি।
বৃষ্টি, আমি তোমাকে হিংসা করি,
আমি শব্দ নই, ছন্দ নই, পঙক্তি নই,
না, আমি কাব্য নই,
আমি কবি।