কবিতা একটি চটকদার বিজ্ঞাপন
কবি এ কে বর্মন
সময় ২১ অক্টোবর, ২০২১, রাত

চোখে চোখ পড়তেই মুষড়ে যেতাম। মুখে সুন্দরের বিজ্ঞাপন
কথায় কথায় পা বাড়িয়ে বুঝি ভালোবাসা আমার একার গুপ্তধন।
অন্ধ হয়ে, হৃদয় দুয়ার বন্ধ করে ভুল পণ্যের ভুল বিতানে সবাই আসি
কেবল একটি চটকদার বিজ্ঞাপনে, বলতে আসি ভালোবাসি, ভালোবাসি

যে চিঠিগুলো ধূলো হতো, জমে-জমে হৃদয় ভরাট ডাকবাক্স
আমাদের কবিতারা উড়ে যায়, হয়তো তাদের খোঁজ রাখছো।
বেঁচে দাও চড়া দামে, রচনা করো একটি চটকদার বিজ্ঞাপন
কবি মরে গেলেও তার এপিটাফে ফেলে রেখে যায় বিদ্বগ্ধ মন।

দুপুর কাকে দিবো? কাকে দিবো স্মিত গোধূলী বিকেল?
জলে-তেলে মিশবে না জেনেও আমি ভেসে আছি তেল।
প্রথমে যা দ্যাখো মুখশ্রী তা বিজ্ঞাপন। ভিতরে স্রেফ বুক
প্রেম যেন বুনিয়াদী কবিত্ব, ভালোবাসা কেবলই হিংসুক।

সড়ে গেছে ভুল, পথ খালি নেই ভরে আছে গ্রন্থ গরিমায়।
সময়-ই বলে দিক, কে পায় আর কে-ইবা হারায়!
কে কাকে ফেলে রেখে গেছে পথে, অন্তহীন মিথ্যে শপথে
সময়-ই রাখুক সে হিসেব, কতটুকু গরমিল প্রেম প্রলোভনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments