কবিতা তোমার দিকে পা বাড়াচ্ছি না
কবি আবির আবরাজ
কাব্যগ্রন্থ হাওয়া গুমসুম, ফুটো না কুসুম
কবিতার বিষয় প্রেম
4.2/5 - (6 votes)

তোমার পাশে একটা ট্রাক
অদৃশ্য নোটিশ মানছি
তোমাকে দেখছি ১০০ হাত দূর থেকে

আজ পরেছো কামিজ
মেজেন্টা রঙ কামিজের উপর
বিবিধ রঙের ফুল
ফুলেদের ব্লোসম
উপর্যুপরি বসন্ত

হাওয়া ছলনা করছে
তোমার ঘ্রাণ পাঠাচ্ছে না।

১০০ হাত দৈর্ঘ্যের একটা সাঁকো পরিমাণ
দূরত্ব থেকে তোমাকে দেখছি

বিভাজন স্পষ্ট হলে
মাঝ দিয়ে চলে গেছে নদী

তোমার ওড়নায় উঠেছে ঢেউ
শব্দের মতো অদৃশ্য
তবু শব্দ পাচ্ছি নদীচরিত্রের

তোমার পাশে দাঁড়ানো নোটিসবোর্ড

তোমাকে খরস্রোতা মানছি
তোমার দিকে পা বাড়াচ্ছি না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted