বাংলা কবিতা, যা কিছু বাকি থেকে যায় কবিতা, কবি রাকিবুল হায়দার | কবিতা অঞ্চল
কবিতা যা কিছু বাকি থেকে যায়
কবি রাকিবুল হায়দার
সময় ১৪ জুন, ২০২০
লিখার স্থান রামপুরা, ঢাকা
কবিতার বিষয় জীবনমুখী
4.5/5 - (2 votes)

আমার এ বুকের ক্ষতে বেঁধে দাও কিছু আয়ু,
আমি নিষ্পাপ এক শিশুর মতো আবার জন্মাই!
আমাকে পাহাড় ডিঙিয়ে যতদূর যেতে বলা হয়েছিলো,
আমি হয়তো তার চেয়ে বেশি পথ হেঁটে গেছি,
নয়তো হঠাৎ এমন ছায়াহীন যাত্রাবিরতিঘরে-
আমাকে টেনে নেওয়ার অন্য কি মানে কি হতে পারে!
তুমি সবুজ এক ছাতার নিছে টুপটাপ ঝরে পড়া বৃষ্টি,
কোনো এক তরুণীর চুল, কপাল, গাল ছুঁয়ে দিচ্ছো,
অথচ প্রাচীন সব নিষেধাজ্ঞার জাল ছিঁড়ে ফেলে-
তুমি নিজেই একজন নারী হয়ে উঠতে পারছো না!
আমাকে বুকে টেনে নাও কলি,
ফুলের সকালে আমাদের শিশির উৎসব হবে,
তুমি আমাকে ভিজিয়ে দেবে, আমি তোমাকে!
আমার হঠাৎ থেমে যাওয়ার অদ্ভুত সব আচরণ,
অথবা তোমার নারী হয়ে ওঠার আজন্ম বাসনা!
আমাদের বুক ছিরে চলে যাচ্ছে রেলগাড়ি,
কোথাও থামছে…
আবার কোথাও মানুষের লাশ ঠেলে এগিয়ে যাচ্ছে,
তবু আমাদের তুলে নিচ্ছেনা এইসব স্টেশন থেকে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted