| কবিতা | হতে চাই! |
| কবি | মিয়াজান কবির |
| কাব্যগ্রন্থ | মিয়াজান কবির |
| সময় | ১৭ ই নভেম্বর, ২০১৮ |
| লিখার স্থান | ঢাকা, বাংলাদেশ। |
তুমি স্বপ্ন দেখতে ভালবাসো কি না??
আমি তোমার ভাল লাগার স্বপ্ন হতে চাই।
হ্যা তোমার মনের কথা গুলো জেনে,
আমি তোমার আপন হতে চাই।
অব্যক্ত কষ্ট গুলো যা তোমার,
আমি তার উপশম হতে চাই।
লাটাইবিহীন ঘুড়ির চাওয়া,
দিগন্ত জুড়ে উড়ে বেড়ানোর জায়গা দিয়ে
আমি ঘুড়ির ডোর হতে চাই।
বারান্দায় হাতে হাত রেখে তোমার পাশে বসে
গল্প করে, সত্য হেসে, চোখে চোখ রেখে
মধ্য রাতে তোমার সুখের কারন হতে চাই।
আরো হতে চাই জনক আমি,
যেন তোমার মায়া জাগে।
হতে চাই সেই দক্ষ নাবিক,
তুমি হবে পার নির্ভরতায়।
আকাশ জুড়ে মেঘের গর্জন
ব্জ্রপাতের ভয়ে উঠছো কেঁপে
আমার বুকে তোমার মাথা।
বৃষ্টি মাখা ওই দিনটাই,
ভিজবো মোরা আলিঙ্গনে।
কি ভাবি? আর কি জানি?
শুধু তোমাকেই জানতে চাই।
গত কালের দিন গুলো মোর,
তুমি বিনা কেমনে ফুরায়?
নিমন্ত্রণে যাওয়ার আগে,
নীল শাড়ীতে দেখব তোমায়।
ঐ দুই চোখের কাজল হতে চাই।
হতে চাই আমি কৃষ্ণচূড়া ফুল,
যা তোমার খুবই প্রিয়।
কাঁশবনের ঐ ছাউনিতে লুকিয়ে,
আমি তোমার সব হতে চাই।
আর কি হতে চাই?
আর কি হতে চাই?
তুমিই বলে দাও।
সর্বোপরি তুমি আমার।
বিরক্তি নয়,
আমি শুধু তোমারই হতে চাই।
