| কবিতা | বিষাদের গান |
| কবি | সুজন মজুমদার |
| সময় | এপ্রিল ১৪, ২০২০ |
| লিখার স্থান | চকপুকুরিয়া,কোটালীপাড়া, গোপালগঞ্জ |
হে নব বৈশাখ,
তোমায় কী করে আজ নেব যে বরণ করে!
বরণডালায় নাই কো কুসুম কলি,
ধূলিমাঝে আছে শূন্য পড়ে ।
এত সুর এত গান হলো আজ অবসান
প্রেমময় পৃথ্বী বিষাদে গিয়েছে ভরে,
বসন্তের বিষাদে অন্তর জড়জড়
আনন্দ গীতি গাইব কেমন করে?
