বাংলা কবিতা, তুমি এসো কবিতা, কবি নাঈম আহমেদ | কবিতা অঞ্চল
কবিতা তুমি এসো
কবি নাঈম আহমেদ
সময় ২৮ মে, ২০১৬
লিখার স্থান শিয়ামেন, ফুজিয়ান প্রদেশ, চীন
4.5/5 - (2 votes)

তুমি এসো , কোন এক বসন্তের মাতাল বিকেলে।
আমাকে একটু বসন্তের ছোঁয়া ধাঁর দিতে।
কল্পনাতে বসন্ত খোঁজতে খোঁজতে যে ক্লান্ত আমি ।
তুমি এসো, বর্ষার কোন ঝুম বর্ষণের মাঝে।
আমাকে ভিজিয়ে একটু সজীবতা দিতে।
কত দিন যে বৃষ্টিতে ভেজা হয়না আমার ।
তুমি এসো, নিঃস্বার্থ কোন মুক্ত দিনে।
আমার ক্লান্তি ফুরিয়ে যাওয়ার আগে,
অথবা আমি হারিয়ে যাওয়ার আগে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted