বাংলা কবিতা, আত্ত্বার পরিস্ফুটন কবিতা, কবি নাঈম আহমেদ | কবিতা অঞ্চল
কবিতা আত্ত্বার পরিস্ফুটন
কবি নাঈম আহমেদ
সময় 2010
লিখার স্থান ঢাকা

এখনো কুয়াশার ফাকে সূর্য খুঁজি,
পূর্বপানে অনুভবে চোখ বুজি।
নিজ সত্ত্বার অন্বেষনে দাড়িয়ে,
সব উষ্ণতা আজ ফেলেছি হারিয়ে।

যখনি হয় আত্ত্বার পরিস্ফুটন।
তখনি নিজেকে লুকাই কুয়াশার চাদরে।
আধাঁরে নই আমি আধাঁর তা আমিই,
আলো ডাকে মোরে সূর্যাক্ষরে।

লালচে রশ্মির উত্তাপে গলতে গলতে-
হয়ত হারিয়ে যাব আলোর আড়ালে।
আধাঁরে আলো হব আমি,
আলোতে আধাঁর রবো না।
শুধু একটি হাত বাড়ালে...
একটি স্পর্শই দিতে পারে আমায়-
নিজ অস্তিত্বের ঠিকানা।
এই সামান্য স্পর্শইযে দিতে পারে কত কি-
দু লাইনে তার বর্ণনা হয়না।

সেই আলোজ্বল মনের অপেক্ষায় আমি,
আধাঁরে-আধাঁরে যুক্ত হয়ে -
মহাআধার কোণে আছি।
সেই দিপ্তীময় স্পর্শের আশায়-
শত আলোকবর্ষ অপেক্ষার জন্যেও প্রস্তুত আছি।

তাকে তোমরা পৌছে দাও-
এই আধাঁরের আধাঁরমাখা অর্থহীন লেখনী।
যেন সে ছুটে আসে-
এই আধাঁর উন্মাদের ঠিকানায় এখনি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments