কবিতা এসো এ নিঃস্বর নির্জনে
কবি মাহতাব বাঙ্গালী
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

ভিজে গেলো হৃদয়ের সমস্ত স্পন্দন
তোমার ফিরে আসার সুখ অশ্রুতে

নীলাকাশের সবুজ চাদরে এক খন্ড মেঘের জলাশয়ে
আমার আনন্দ অবগাহন

নেই সে বাকবাকুম ডাক
চির চেনা খড়ের গম্বুজ নেই
তনুশ্রী নামক বিড়ালটিও চলে গেছে
চড়ুই, শালিকদের নৃত্য, কলকাকলি নেই
দূরাঞ্চলের ইট ভাটায় চিমনির ধোঁয়া যেনো
সাদা মেঘের ঘোমটা- পড়ে আছে অস্থির আকাশ

সন্ধ্যের এ উন্মুক্ত চিবুকে তোমার আগমন
প্রৌঢ়া একাকিত্বের ভিটেয় তোমার পদ স্পর্শ
আলো আঁধিয়ার ভেদ করে অস্ফুটে ডাক
নিভে যাওয়া পিদিম যেনো জ্বলে উঠেছে এ নিঃস্পৃহ কলমে

এসো, এসো এ নিঃস্বর হৃদয়ে সুরে সুরে
এসো হে লক্ষ্মীস্বরূপিণী রমণী আমার
জ্বালিয়ে দাও সে ফাল্গুনী প্রেম প্রদীপ
নিমগ্ন অঙ্গারেই স্বার্থক হোক হৃত অতীত

© মাহতাব বাঙ্গালী / চট্টগ্রাম
জানুয়ারি ২০, ২০২৫

guest
0 Comments
Newest
Oldest Most Voted