কবিতা কে তুমি?
কবি কাজী মুয়িদ
সময় ১৫/০৪/২০২৩
লিখার স্থান নগরকান্দা, ফরিদপুর
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

কতবার মনে কতকিছু নিয়ে যেতে চেয়েছি মরে,
ততবার তুমি নামে এক পিছুটান এসে রেখেছ আমায় ধরে।
কতবার কেঁদেছি একা একা বসে, মনে ছিল ভারী দুখ;
ততবার তুমি নামে এক মায়া আমায় দিয়েছ অনেক সুখ।
কতবার অভিমানী মন পাড়ি দিতে চেয়েছি কত পথ একা,
ততবার তুমি নামে এক সুখী ছায়া এসে দিয়েছ আমায় দেখা।
কতবার হতাশ এই মন ফেলতে চেয়েছে হতাশার নিশ্বাস,
ততবার তুমি নামে এক দমকা হাওয়া এনেছ সুখের বাতাস।
কতবার হেরে গিয়ে শেষে মেনে নিতে চেয়েছি পরাজয়,
ততবার তুমি নামে এক সাহস আমার মুছেছ সকল ভয়।
কতবার কত প্রশ্নের উত্তর জানতে হয়েছি আমি বিভোর,
ততবার তুমি নামে এক ডিকশনারী আমায় দিয়েছ সকল উত্তর।
কতবার আশাহীন বুকে চলতে গিয়ে হারিয়েছি নিজ ছন্দ,
ততবার তুমি নামে এক স্বপ্ন এসে দিয়েছ নতুন আনন্দ।
কতবার কত জটিল সমস্যায় হয়েছে এ মন ক্লান্ত,
ততবার তুমি নামে এক সমাধান এসে রেখেছ আমায় শান্ত।
কতবার তুমি নামে সেই রাগ আর ফের নিজেকে ক্ষমা,
ভুলিনি তোমার কোনো স্মৃতি আজও রয়েছে সবই জমা।
কতবার তুমি নামে সেই তুমি এসে দেখা দিয়েছ যে,
আজো ছুঁতে পাইনি তোমায়, কে জানে তুমি কে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted