| কবিতা | কোথায় তোমার সুখ |
| কবি | বিজন বেপারী |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, রূপক |
কোথায় তোমার সুখ
বিজন বেপারী
ঝকঝকে এক ছবি তোমার
দেখেই ভাবি খুব
তোমায় দেখে বুড়ো ছেলে
লোভে, খানিক চুপ।
কী যে সুখে থাকো তুমি
দোতলা এক বাড়ি
কেউবা ভাবে পরীমনি
মায়াবী এক নারী।
চশমা তোলা চুলের ওপর
রঙিন করা মুখ
ভেবেছো কী কোথায় আছে
তোমার একটু সুখ?
সুখ খুঁজে যাও দিবানিশি
মিথ্যে ভালোবাসা
অভিনয়টা ভালোই জানো
উল্টে গেলে পাশা।