কবিতা ভালবাসার অনাবৃত আলাপ
কবি মোস্তফা কামাল সাকি
সময় ১১-০৯-২০২৬
উৎসর্গ আজও আমার পথপানে চেয়ে আছে যে মানুষটি
লিখার স্থান বসুন্ধরা ঢাকা
কবিতার বিষয় প্রেম
Review This Poem

ভালোবাসার আগুন দেখতে চাও?
তাকাও মোর রক্তিম লোচনে!
ভালোবাসার আদ্রর্তা পেতে চাও?
হাত রাখো মোর অশ্রুভেজা শিথানে!
ভালোবাসার গন্ধ শুঁকতে চাও?
নাসিকা তুলে ধরো মোর বক্ষ-পানে!
ভালোবাসার গান শুনতে চাও?
কান পেতে দাও মোর হৃদয়-কাননে!
ভালোবাসার সুখ পেতে চাও?
নিজেকে গলিয়ে দাও আমার বাহুদ্বয়ের আবরণে!
ভালোবাসার মিষ্টতা পেতে চাও?
চুমু এঁকে দাও মোর ঘর্মাক্ত বদনে!
ভালোবাসার পূর্ণতায় পৌঁছতে চাও?
ভালোবাসার পবিত্রতা গায়ে মাখতে চাও?
তবে এসো মোর বিবাহের বন্ধনে!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted