| কবিতা | বসন্ত বিভ্রাট |
| কবি | মোহাম্মদ মুছা |
| সময় | ১১/০৯/২০২৬ |
| উৎসর্গ | তানিয়া সুলতানা |
| লিখার স্থান | পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম |
| সম্পৃক্ততা | প্রেম |
| কবিতার বিষয় | প্রেম |
বসন্ত বিভ্রাট
মোহাম্মদ মুছা
মেঘের চিৎকার শুনে বাহির হয়ে দেখি
মেঘ তারা গুলোই ঢেকে দিলো
মলিন হলো আকাশের রূপ।
নদীর গর্জনে আবারো বের হলাম
আরো হতবাক শুধু চেয়েই রইলাম
কূল বিলীন হতে লাগলো নদীর গর্ভে।
এবার আর বের হওয়া হলো না
মন উচাটন করা নুপুরের আওয়াজে
শত বছর পেরিয়ে গেলো
অনুতাপে তাকে আর শুধা হয়নি
তুমি কি এসেছিলে আমার আঙিনায়?