কবিতা উনিশ-কুড়ির বিকেল
কবি তন্ময় দত্ত মিশু
কাব্যগ্রন্থ পরিশুদ্ধ
কবিতার বিষয় আশা, প্রকৃতি, রূপক
Review This Poem

উনিশ-কুড়ির বিকেল,
তোমার কথা সুধাও হিমেল।
বিকেলবেলা বটের ছায়ায়,
তুমি যার পাণে চেয়ে রও
সে পাখি উড়ে যায়, ফিরে যায় নিড়ে।
সন্ধ্যে হলে তোমাকেও তো ফিরতে হয়,
বিকেলের স্মৃতি রেখে,
বাকি সব ফেলে দিতে হয়।
জীবন তো এভাবেই কাটে হিমেল,
তুমি শুধু নিজের কথা বলে যাও
শান্তি যদি দিতে পারো দিয়ে যাও।
অল্পদিনের কল্পকথাতে স্রোত যেদিকে যায়
সবাইকে যেতে হয় সেদিকে।
বাঁচতে বাঁচতে জীবনের সব পর্যায়ে
কিছু সময় এমনও আসে,
অতীষ্ঠ মানুষ তার জীবনে,
পাখিও থাকে ছায়ার খোঁজে,
তাইতো আসে সব বটের ছায়ায়,
হিমেল, তোমার সন্ধানে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted