| কবিতা | ভালো থাকার গল্প |
| কবি | আলমাস বারীকা |
| সময় | এপ্রিল, ২০২৬, দুপুর |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রকৃতি, প্রেম |
ফুলের গন্ধে মাতোয়ারা,
মনটা আমার দিশেহারা।
চাঁদটা হাসে সাথে তারা,
ভালোবাসা বাঁধনহারা।
পাখি উড়ে ছন্নছাড়া,
মনের সুখে পাগলপারা।
মাটিতে রয় ছোট্ট চারা,
ভালো থাকার গল্প যারা।