| কবিতা | না বলা কথা |
| কবি | আলমাস বারীকা |
| সময় | এপ্রিল, ২০২৬, সকাল |
| কবিতার বিষয় | জীবনমুখী, বাংলাদেশ, সমসাময়িক |
কারো চিন্তা আসে মনে, মিশে যায় তা হৃদয়ে নিশি-দিন-ক্ষণে,
তাকে খুঁজি ভীরু নয়নে, কে সে, যে রয় এ স্মৃতির কোণে?
পুরোনো কোনো মিষ্টি হাসি, আজও যেন বাজে বাঁশি।
চোখের কোণে চেনা ছবি, লুকিয়ে আছে কি কোনো কবি?
একলা মনের গোপন কথা, তুলে ধরে কত আকুলতা,
ছিল কি কোনো না বলা কথা? আজও যা দেয় ব্যাকুলতা।