কবিতা চুম্বক ৩
কবি সন্ধি মুহিদ
সময় ১১-০২-২৬
উৎসর্গ সন্ধি মুহিদ
লিখার স্থান মিরপুর, ঢাকা
সম্পৃক্ততা Shondhi Muhid
কবিতার বিষয় প্রেম
Review This Poem

বিরহবেলায় আমি স্বপ্নের ঘোরে
কষ্টের ঠোঁটে চুমু খাই ক্ষণে ক্ষণে
আমার নিঃসঙ্গ ঠোঁট তাই
নিঃসংকোচে ভিক্ষা চায় তোমার সঙ্গ।

আমার ঠোঁটে এক অনন্ত তৃষ্ণা,
আর তোমার ঠোঁটে বহমান এক নদী!
আমি এক জন্মজন্মান্তরের চুমুভোজী প্রাণী,
আজ জেনে নাও তুমি
তোমার অধরেই হবে আমার চির চারণভূমি।

আমার বুকের গহিনে কেবলই জমেছে বারুদ,
তোমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেই জ্বলবে আগুন।
তোমাকে না পেয়ে বুকের বারুদ পোড়াতে
বিষণ্ন মনে চুমু খেলাম সিগারেটের ঠোঁটে;
ধোঁয়া হয়ে উড়ে গেলো আমাদের প্রেম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted