কবিতা আড়াল
কবি ইতিমং মারমা
কাব্যগ্রন্থ কালান্তর ব্যাধি
সময় ০২, অক্টোবর, ২০২৫
লিখার স্থান থানচি, বান্দরবান
Review This Poem

অনন্তকাল আবছায়া হয়ে,
বেড়াবো না এই নীলাম্বরে।
একদিন বৃষ্টি হয়ে নেমে
আদিত্যের সাথে না হয়
দেখা করিয়ে দেবো।
তব না হয় –
অদ্রির সব অবসাদ
স্রোতস্বিনী হয়ে মুছে দিও।

guest
0 Comments
Newest
Oldest Most Voted