| কবিতা | কথোপকথন |
| কবি | অলিউল্লাহ্ হোসেন অনিক |
| কাব্যগ্রন্থ | নেই |
| লিখার স্থান | ময়মনসিংহ |
তখন শালিক অবসরের মানে বুঝত না,আমার মনে হয়—শালিক এখনও অবসরের মানে বুঝে না।
এসো,মীমাংসা করি—একটি অনন্ত, সামাজিক মর্যাদাশীল পৃথিবীর জন্য,যেখানে থাকতে হবে আমাদেরবণ্টনেনামতা মুখস্থের পৃথিবীতে।
আমিও দেখছি আমারবিষাদ-বিরহের নিয়মিত উপস্থিতি,আরও কত কিছু।
গাছেও হাত রাখা বারণ,আমি কী করে তোমার হাতদুটি চেপে ধরিএই নামতা মুখস্থের পৃথিবীতে?
যদি কোনোদিন প্রচুর শ্রেষ্ঠত্বেআমরা নানান অজুহাতে প্রাসঙ্গিক হয়ে যাই—
এই ধরো যেমন,
শাপলা ফুল জানে না
তার শ্রেষ্ঠত্বের কারণ,
অথচ সে জাতীয় ফুল।