| কবিতা | মঞ্জরী |
| কবি | হাসান জীবন |
মঞ্জরী,
সময়ের বাইরে ভেসে যাচ্ছে সময়ের ফ্রেম।
আর আমি ধীর পায়ে হেঁটে হেঁটে
পাড়ি দিচ্ছি কেবল, তোমার জুবুথুবু প্রেম।
এই পালাতক জীবন, এই নাছোরবান্দা মৃত্যু,
ত্রি-ছিক্সটি ডায়ামিটারের গাঢ় নীল দুঃখ
অথবা প্রজাপতির পাখায় কাঁপতে থাকা
কোন কোন মুমূর্ষু সুখ।
নাহ,
কিছুই ফেরাতে পারছে না আমায়।
কোন ইরেজারেই মোছা যাচ্ছে না,
পারমানেন্ট মার্কারে লেখা তোমার নেম।
কি করবো বলো?
ভালোবাসতে ছারা, আর কিছুই যে পারি না আমি।
ভালোবাসা ছারা আর কিছু টানে না আমায়।
আর কিছু এইখানে এমন করে জ্বালায় না ফ্লেম।।