| কবিতা | বাংলার সবুজ স্বপ্ন |
| কবি | ফাহাদ ইবনে মামুন |
| সময় | ১৩/০৮/২০২৫ |
| লিখার স্থান | মাদারীপুর |
| কবিতার বিষয় | প্রকৃতি |
মেঘে মেঘে বৃষ্টি নামে
,শিউলির গন্ধ ভাসে বাতাসে।
ধানের শীষে শিশির হাসে,
মাটির টানে প্রাণ ভাসে।
চাষির ঘামে ফসল জন্মে
, আশার আলো থাকে মনে।
সবুজ স্বপ্ন, সোনালি ধান-
বাংলার মাটি, প্রাণের গান।