কবিতা শরৎ এর আগমন
কবি পুলক সরকার দীপ্ত
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম

শরৎ এর হাওয়া বড়োই যে মধুর,
লাগে দোলা প্রাণে।
চারি দিকেই প্রকৃতির সাঁজ
বাতাস বহে ঘ্রাণে।

মেঘের ভেলায় শরৎ আসে
ফুটেছে কাশফুল।
তুমিও সেথায় যাইও বন্ধু
কইরো নাকো ভুল।

শরৎ এর কি অপরূপ লীলা
দেখবে সবাই এসে।
সকালেতে ও পড়বে শিশির,
সবুজ সবুজ ঘাসে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted