| কবিতা | ওমর খৈয়াম |
| কবি | মো. রিদওয়ান আল হাসান |
| উৎসর্গ | ওমর খৈয়াম |
| কবিতার বিষয় | প্রেম, রূপক |
প্রিয়ার কালো চোখে ত্রিঘাত সমীকরণ, খণ্ডিত কনিক,
সমাধান এলো অনায়াসে, ছেপে মহাকালের খবর,
সুরার ঘোরে খোদায়ী নিয়মের অনুরাগী ক্রিটিক-
তাঁর নামে সাক্ষ্য দেয় দূরস্থিত চাঁদের গহ্বর।