কবিতা সেই শিশু বোধ
কবি আজিজ বিন নুর
লিখার স্থান গাজীপুর
কবিতার বিষয় জীবনমুখী, রূপক
4/5 - (3 votes)

ভোরের মিনার হয়ে জেগে ওঠে দেবীদের মায়াবী এপ্রোন
চামেলীর পাতা বেয়ে চলে গেছে রাতভর হেঁটে আসা ভ্রুন
তবু রোদের ফরাস পৃথিবীর গলিপথে গড়ে তোলে ঘর
প্রেমহীন কামনার কড়িকাঠ ঘেরা এক ধোঁয়ার নগর।

বাবা-মা রয়েছে যার তবু নেই তার মুখ মানুষের দেশে
কুচি কুচি হয়ে গেছে মায়ের জঠরে হায় ঘুমের আবেশে।
সেই শিশুবোধ নিয়ে পৃথিরীর পথে এক পরাজিত কবি
এলোমেলো চলা তার, ঝোলাভরা ঘৃণা দিয়ে
পুড়ায় করবী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted