কবিতা রাম-রাজ্য
কবি বিবেক সিং
সময় ২২এ জানুয়ারি,২০২৪
লিখার স্থান শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত
কবিতার বিষয় ভারতবর্ষ, রাজনৈতিক, রূপক, সমসাময়িক

এ গর্ভগৃহে
ভূয়সী মানুষ
আফিম চেটে বেড়ায়
অন্ধ মানুষ,অজ্ঞ মানুষ
হাঁতড়ে নিজের পেট কেটে খায়
ধূপ-ধূনো মোদকের সুবাসে
ভাত-কাপড়ের টান পরে যায়
বিশাল যজ্ঞের আহুতিতে
মানুষ পোড়ে,জাত রয়ে যায়
দাগ রয়ে যায়
বিশ্রী

guest
0 Comments
Newest
Oldest Most Voted