| কবিতা | আজকের দিন |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 29 নভেম্বর, 2023, সকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | শীতের দিন |
| কবিতার বিষয় | আশা, সমসাময়িক |
আমার আজকের দিন কেমন যাবে?
বায়ু শনশনে মোর কানে কানে
কহিবে কথা দিনের গাথা
সে কথা কি বোধগম্য হবে।
সাংকেতিক সে কথার ধরণ
আমি তারে করব বরণ।
ভালো কথা মন্দ কথা
সকল কথা সংকেতের চরণ।
শীতের সকালে মেঘলা আকাশ
দখল নিয়েছে শীতল বাতাস।
সূর্য মেঘের ফাঁকে ফাঁকে
পুষ্প বিতানে যায় যে ডেকে।
বলে দেখা হবে ঐ দুপুর বেলায়
মেঘের আড়াল সরবে হেলায়।
আলো আঁধারের লুকোচুরি খেলা
আজকের মতো সমাপ্ত হবে।
আলো ঝলমল হবে যে দুপুর
রিনি রিনি রিনি বাজবে নূপুর,
ভ্রমর গুলির গুঞ্জন ধ্বনি
ফুল হতে ফুলে রণিত হবে।
দিন আমার আজ কেমন হবে?
হরষে বিরসে ক'রে মাখামাখি
দিনকর পাটে অস্ত যাবে।।