কবিতা রক্ত ঝরানো
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা
Review This Poem

ভালোবাসায় রক্ত ঝরানো
আর বিচ্ছেদে রক্ত ঝরানো দুটো আলাদা।
বিরহে রক্ত ঝরানো
আর দুর্ঘটনায় রক্ত ঝরানো সেও আলাদা।
স্বেচ্ছায় রক্ত ঝরানো
আর ভুল করে রক্ত ঝরানো তাও আলাদা।
ভিতরে ভিতরে রক্ত ঝরানো
আর চিঠিতে রক্ত ঝরানো সম্পূর্ণ আলাদা।
মাটিতে রক্ত ঝরানো
আর গোলাপে রক্ত ঝরানো আলাদা, সবই আলাদা।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২জুন,২০২৩,দুপুর ৩:২০, বারুইপুর

guest
0 Comments
Newest
Oldest Most Voted