কবিতা প্রিয়তমা
কবি বিএম সুজন হুসাইন
সময় ২৩ অক্টোবর, ২০২৩, সন্ধ্যা
লিখার স্থান যশোর
কবিতার বিষয় প্রেম
Review This Poem

যার সৌন্দর্যের কোনো ব্যাখ্যা চলে না
যাকে ছাড়া আমি পৃথিবী বুঝি না
যাকে ভাবতে যেয়ে আজ-ও আমি আনমনা।

যাকে আমি নিত্যদিন স্বপ্নে দেখি
ঘুমের মাঝে আঁকতে থাকি;
বুকের মধ্যে পুষে রাখি
বোকা শহরের বোবা দেয়ালে যার নাম লিখে রাখি।

সে আর কেউ না
সে আমার নিরুপমা—
সে-ই আমার প্রিয়তমা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted