কবিতা দেশের আইন
কবি মোঃ রুহুল আমিন
সময় তারিখ -১৪-১০-২০২০
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় জীবনমুখী, বাংলাদেশ, সমসাময়িক
Review This Poem

মানুষ হয়ে মানুষ মারে
অ- মানুষের দলে,
খুনের নেশায় মেতে তারা
ফুর্তি করে চলে।

বিচার বিভাগ নীরব কাঁদে
নেতা তাদের হাতে,
আইনের মার প্যাঁচে ছাড়া
পায় যে দিবা রাতে।

আঙুল তোলে বলে আপিল
বিভাগ ছেড়ে দেবে,
সুনাগরিক এমন কথা
কেনো মেনে নেবে?

স্বাধীন স্বচ্ছ বিচার বিভাগ
আগে করতে হবে।
স্বআইনের শাসন যে ভাই
তাদের হাতে রবে।

কঠোর শাস্তি পেলে আবার
আসবে সুদিন ফিরে,
দেশের আইন স্বাধীন হলে
ফেলবো ওদের চিরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted