কবিতা বেলাবোস
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ স্বরচিত নির্জনতা
সময় এপ্রিল ২০১৭
উৎসর্গ সোহেলীকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় বিরহ
Review This Poem

এটা কি 2️⃣4️⃣4️⃣1️⃣1️⃣3️⃣9️⃣

ছাদনাতলায় ডুবছে প্রেমের বেলা
সাইকেল চেপে ছুটন্ত অঞ্জন
বেকার বলে অবজ্ঞা অবহেলা
বেলার বাবার হলোনা মানভঞ্জন

বেকার ছেলে ভ্যাগাবন্ড বাউন্ডুলে,
মা বলেছেন চালচুলো নেই মোটে,
অঞ্জন দার প্রেম চড়েছে শূলে,
বেলার ভোরে নতুন সূর্য ওঠে…

টান পড়লো ভালোবাসার সুতোয়
বাবা বললো, ছেলেটা যে বেকার
ডুবলো প্রেম দাম্ভিক এই ছুতোয় !
দোষটা বুঝি অঞ্জনদার একার?

বেলার হাতটা অন্য কারো হাতে
স্বপ্নের ঘোরে লাল নীল সংসার
মুখে তুলে দেওয়া সর্ষে ঈলিশ ভাতে
মিটিয়ে নিচ্ছে সবগুলো আবদার

চাকরীটা তুমি পেলেনা কেন অঞ্জন?
মামা চাচাদের জোর ছিলনা বুঝি?
উৎকোচ দিয়ে করোনি মনোরঞ্জন?
ভাগ্যটা আজো উল্টো পথেই খুঁজি

স্বপ্নটা অার হলোনা তোমার সত্যি
সাদাকালোতে কাটবে বেকার দিন
সমাজের কোনো দায় নেই একরত্তি
সত্যি তুমি অানাড়ি, এক অর্বাচীন

স্বপ্নগুলো রয়ে গেলো স্বপ্নেই
বেলার হৃদয়ে নীল যমুনার ঢেউ
এই জীবনে বেলা বোস আর নেই
রিসিভারটা তুলবেনা আর কেউ

বারেবারে রিং বাজিয়োনা উন্মাদ
আরও দূরে ও সরে যাবে কেবল
শুনবে না কেউ তোমার আর্তনাদ
বেলা বোস ইজ নট রিচ্যেবল

guest
0 Comments
Newest
Oldest Most Voted