কবিতা খুঁজে এক গোধূলির হাসি
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৮ এপ্রিল, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় প্রকৃতি, বিরহ, রূপক
Review This Poem

সময় চলেছে ধেয়ে স্রোতের মতোন
অনন্তের বুকে যেয়ে মিশে যেতে, শাশ্বত এ’ খেলা,
সবাই তো মিশে যাবে
আয়ু কে অসীম পাবে?
জেনেও পিয়াসী যতো আঁখি দ্যাখে কতো আছে বেলা!

নীরবে নদীর তীরে আমিও তো বসে
আমারও কি আঁখি দু’টি একই ভাষা-ভাষী?
র’লেও দাঁড়িয়ে সারে
জানি ক্ষীণ আবদারে
অতল আশায় খুঁজে ওরা এক গোধূলির হাসি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted