কবিতা চৈত্রের বিদায়
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় সমসাময়িক

চৈত্র গেলো বৈশাখ এলো
কালবৈশাখীর---ঝড়ে,
বৃক্ষ পাবে সজীবতা
শাখে পাতা ভরে---।

বৈশাখ এলে বৃষ্টিধারায়
শান্তি পাবে---সবে,
ধরার বুকে চৌচির জমিন
শান্ত হবে তবে---।

জনজীবন কষ্টে আজি
প্রখর তপ্ত---রোদে
বিদায় নেবার পালা এলো
সুখটা দিয়ে মোদে---।

তপ্ত রোদে চৈত্র আসে
রৌদ্র তাহা---বলে,
ঝড়-প্রবাহে আসে বৈশাখ
চৈত্র হেসে চলে---।

ঋতুচক্রের এমন বাহার
বাংলায় আছে---মিশে,
নতুন বছর আসুক ফিরে
নতুন ধানের শীষে---।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments