কবিতা পায়ের শব্দ
কবি মোহাম্মদ রুহুল আমিন
সময় মার্চ 2023
উৎসর্গ অপরাজিতাকে
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় আশা
Review This Poem

সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল
অপেক্ষায় থাকি তোমার পায়ের শব্দের
যদি কখনো বাড়াও পা এ পথে
যদি দেখা হয় কখনো তোমাতে আমাতে।

হারিয়েই পাই আর পেয়েই হারাই
আঁধারে খুঁজি আলো
তবু খুঁজি তোমারে কতভাবে পথে প্রান্তরে
ঘুচিতে মনের কালো।

কত কথা জমা, যা হয়নিকো বলা
শুধু মনে মনে পুষি
কত লেখা লিখি তোমাকে দিব বলে
সযতনে যা তুলে রাখি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted