কবিতা বাংলা আমার প্রাণ
কবি মোঃ রুহুল আমিন
সময় ২৪-০১-২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

আমার প্রিয় জন্ম ভূমি
বাংলা আমার প্রাণ
দেশের কাজে থাকবো সদয়
রাখবো দেশের মান

সবুজ শ্যামল নিবিড় ঘন
রূপের সেরা বন,
আমার দেশের রূপের মায়ায়
জুড়ায় যাবে মন।

বিশ্বের সেরা দেশটা মোদের
রূপের সীমা নাই
নদীর বুকে চাঁদের আলো
মনটা জুড়ায় পাই।

বীর বাঙ্গালীর পদ্মা সেতু
দেখবে বিশ্ব ময়,
বিশ্বের মাঝে সকল দেশের
মন জুড়িয়ে যায়।

মোদের দেশের পদ্মা সেতু
বিশ্বের সেরা মান,
বিশ্বের মাঝেই সেরা নির্মাণ
যেন প্রভুর দান।

পদ্মা মেঘনা সুরমা সব
বাংলার সেরা নদ,
মৎস্য জেলের আহরণে
মাছের নানা পদ ।

অপরূপ এই সবুজের দেশ
বাংলার সেরা রূপ,
নদীর ধারে পথের বাঁকে
দেখতে অপরূপ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted